পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
 গ্র্যান্ড  ক্যানিয়নের পথে  পর্ব ১: “গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপের শুরুর গল্প” (রেনো পর্যন্ত যাত্রা ও রাতের অভিজ্ঞতা) “Bucket list” – মানে কি? গুগল স্যারের মতে, “বালতির তালিকা”! আর “road trip”? সেটাও নাকি “রাস্তা যাত্রা”! হায় রে! গুগল অনুবাদ যাই বলুক, আমার কাছে “bucket list” মানে সেই স্বপ্নগুলোর তালিকা, যেগুলো এক জীবনে না করলেই নয়। আর “road trip”? সেটা তো একটা আস্ত অনুভব—রাস্তায় চলা, জানালার বাইরে দিগন্ত ছোঁয়ার চেষ্টা, আর বন্ধু বা পরিবার নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়া। আমার সেই তালিকার একেবারে ওপরের দিকে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। বহুদিন ধরেই মনে মনে ভেবেছি—একবার অন্তত চোখ মেলে দেখব এই প্রাকৃতিক বিস্ময়। একবার গনগনি গিয়ে সেই স্বপ্নটা কিছুটা পূরণের চেষ্টা করেছিলাম, কিন্তু সে তো যেন দুধের স্বাদ ঘোলে মেটানো! ২০২৩ সালে  যখন পঞ্চমবারের মতো আমেরিকা আসার সুযোগ মিলল, তখন জামাতা  সুরজিত আর কন্যা  অনন্যা (মাম্পি) একেবারে হাতে তুলে দিল সেই স্বপ্ন ছোঁয়ার চাবিকাঠি। নিজেদের ব্যস্ত অফিস জীবনের মধ্যেও ওরা এমনভাবে গোটা ট্রিপটা প্ল্যান করল, যেন এটা ছিল ওদেরই বহুদিনের স...